ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নলছিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা পিরোজপুরে ইবতেদায়ী মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন: ক্ষতিগ্রস্তরা নিরাপত্তাহীনতায় জুলাই জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার পিরোজপুরে মাদকপ্রবণ এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত “পুলিশ হলেও ছাড় নেই”: বাগেরহাটে জিরো টলারেন্স বার্তা খুলনা রেঞ্জ ডিআইজির শহীদ তাহিদুল ইসলামের কবর জিয়ারত করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ নওগাঁয় ফল ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) পিরোজপুরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ জেলা প্রশাসন, পিরোজপুর প্রেসক্লাব, জেলা বিএনপি, জেলা জামায়াত, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্দুর রব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি শহিদুল হক চান, জেলা নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব মাইনুল আহসান মুন্না, সাবেক জেলা জুলাই যোদ্ধা কমিটির আহ্বায়ক আবু হানিফ, জুলাই যোদ্ধা জসিম উদ্দিন ও সাইদুল ইসলাম, জুলাই শহীদ হাফিজুল সিকদারের বাবা আবু বকর সিকদার এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (আরডিসি) রুবাইয়াত ফেরদৌস।

আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জনপ্রিয়

মোরেলগঞ্জে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আপডেট : ৪ ঘন্টা আগে