ঝালকাঠির নলছিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, নলছিটি প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাদাত হোসেন মনু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন খান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি, শহীদ সেলিম তালুকদারের বোন সুমা আক্তার এবং পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম শরীফসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, গুম, খুন ও দমন-পীড়নের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন। তাই শুধু বক্তব্যে নয়, বৈষম্য দূরীকরণে বাস্তব উদ্যোগ গ্রহণের মাধ্যমে সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে; অন্যথায় অতীতের স্বৈরাচারী প্রবণতা পুনরায় মাথাচাড়া দেওয়ার আশঙ্কা রয়েছে।

আমির হোসেন, ঝালকাঠিঃ 

















