ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ভোলায় আজও প্রতিষ্ঠা হয়নি আধুনিক ব্লাড ব্যাংক: ভোগান্তিতে চরাঞ্চলবাসীসহ ২০ লাখ মানুষ পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২ টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

আজ শনিবার (১ আগস্ট ২০২৬) দীর্ঘদিনের বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড -এর চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি। শুভ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সংবর্ধনা জানানো হয়।

এ সময় ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডিএম এমদাদুল হকের নেতৃত্বে পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে চেয়ারম্যানকে উষ্ণ অভ্যর্থনা জানান। শুভেচ্ছা বিনিময় শেষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করা হয়।

পরিচালনা পরিষদের সদস্যরা জানান, মাননীয় চেয়ারম্যানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন বিনিয়োগ প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর দূরদর্শী নেতৃত্বে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড দেশের পর্যটন, আতিথেয়তা ও বিনিয়োগ খাতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

তারা আরও বলেন, প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আধুনিক সেবার মান উন্নয়ন, নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক মানের আতিথেয়তা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। মাননীয় চেয়ারম্যানের প্রত্যক্ষ দিকনির্দেশনায় এসব উদ্যোগ আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এ উপলক্ষে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, নিরাপত্তা, নেক হায়াত এবং কর্মজীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করা হয়। একই সঙ্গে তাঁর নেতৃত্বে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম, সাফল্য ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

জনপ্রিয়

ভোলায় আজও প্রতিষ্ঠা হয়নি আধুনিক ব্লাড ব্যাংক: ভোগান্তিতে চরাঞ্চলবাসীসহ ২০ লাখ মানুষ

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

আপডেট : ০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬