ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার পিরোজপুরে মাদকপ্রবণ এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত “পুলিশ হলেও ছাড় নেই”: বাগেরহাটে জিরো টলারেন্স বার্তা খুলনা রেঞ্জ ডিআইজির শহীদ তাহিদুল ইসলামের কবর জিয়ারত করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ নওগাঁয় ফল ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠিতে জিও-এনজিও সহযোগিতা জোরদারের লক্ষ্যে এডাবের সভা অনুষ্ঠিত টেকনাফে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ; বোট ফেলে পালাল মাদক কারবারিরা টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার, মিয়ানমারে পাচারের সময় সারসহ আটক ১ ভোলা-ঢাকা নৌরুটের ইলিশা লঞ্চঘাটে সরকার নির্ধারিত প্রবেশ ফি ৫ টাকার পরিবর্তে নেয়া হচ্ছে ১০ টাকা, যাত্রীদের ভোগান্তি পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ছাতা ও মশারী বিতরণ

“পুলিশ হলেও ছাড় নেই”: বাগেরহাটে জিরো টলারেন্স বার্তা খুলনা রেঞ্জ ডিআইজির

মাদকের সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, “মাদকের বিষয়ে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। এমনকি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধেও যদি মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে, তবে সাধারণ অপরাধীর আগেই তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি মোস্তাফিজুর রহমান আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, “সাংবাদিকদের সংগৃহীত তথ্য ও গঠনমূলক বস্তুনিষ্ঠ খবর অপরাধ দমনে পুলিশকে তড়িৎ ব্যবস্থা নিতে সহায়তা করে। পুলিশ ও গণমাধ্যম কোনোভাবেই মুখোমুখি প্রতিপক্ষ নয়; বরং জনগণের নিরাপত্তা বিধান এবং অপরাধ নির্মূলে দুই পক্ষকে একযোগে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি স্পষ্ট জানান, কোনো সাধারণ মানুষ যেন থানায় এসে কোনো প্রকার হয়রানি বা হেনস্তার শিকার না হন। পুলিশি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করে সাধারণ মানুষের আস্থা অর্জনই বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য।

বাগেরহাটের স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে খুলনা রেঞ্জের এই শীর্ষ কর্মকর্তা বলেন, জেলার যেসব এলাকায় অপরাধের প্রবণতা বেশি দেখা যাবে, সেখানকার দায়িত্বে থাকা কর্মকর্তাদের অবিলম্বে তা নিয়ন্ত্রণে আনতে কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় বাগেরহাটের পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

“পুলিশ হলেও ছাড় নেই”: বাগেরহাটে জিরো টলারেন্স বার্তা খুলনা রেঞ্জ ডিআইজির

আপডেট : ৫ ঘন্টা আগে