ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার পিরোজপুরে মাদকপ্রবণ এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত “পুলিশ হলেও ছাড় নেই”: বাগেরহাটে জিরো টলারেন্স বার্তা খুলনা রেঞ্জ ডিআইজির শহীদ তাহিদুল ইসলামের কবর জিয়ারত করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ নওগাঁয় ফল ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠিতে জিও-এনজিও সহযোগিতা জোরদারের লক্ষ্যে এডাবের সভা অনুষ্ঠিত টেকনাফে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ; বোট ফেলে পালাল মাদক কারবারিরা টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার, মিয়ানমারে পাচারের সময় সারসহ আটক ১ ভোলা-ঢাকা নৌরুটের ইলিশা লঞ্চঘাটে সরকার নির্ধারিত প্রবেশ ফি ৫ টাকার পরিবর্তে নেয়া হচ্ছে ১০ টাকা, যাত্রীদের ভোগান্তি পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ছাতা ও মশারী বিতরণ

নওগাঁয় ফল ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নওগাঁয় সিয়াম ফল ভান্ডারের মালিককে মারধর করে অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ জুয়েল সরকার (২৯) নামে এক ব্যবসায়ী মারাত্মক আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।

আহত ব্যবসায়ী নওগাঁ সদরের চকপ্রাচী এলাকার মোঃ মন্টু সরকারের ছেলে মোঃ জুয়েল সরকার জানান, ‘মনির হোসেন (২৫) ও নওগাঁ সদর জনকল্যাণ এলাকার মোঃ বেলাল হোসেনের ছেলে নাহিদ হোসেন (৩০)সহ অজ্ঞাতনামা আরও তিন-চারজন ব্যক্তি আড়তে এসে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ড্রাইভার মনির হোসেন আমার হেলমেটটি কেড়ে নিয়ে তা দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় আঘাত করে। পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা করলে আমি বাম হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করি, এতে আমার হাত কেটে জখম হয়। অন্য আসামিরাও আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘হামলা শেষে মনির হোসেন ক্যাশ বাক্সে থাকা নগদ ৫ লাখ ৪৩ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।’

পরবর্তীতে স্থানীয় বাসিন্দা মাহাবুব আলম ও সোহেল সরকারের সহায়তায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে পরিবারের সাথে আলোচনা করে নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

নওগাঁয় ফল ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেট : ৬ ঘন্টা আগে