ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি দল দ্বীপের পশ্চিমপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনকভাবে অবস্থানরত ব্যক্তিদের তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা, নগদ ১ হাজার ৬০০ টাকা এবং সংশ্লিষ্ট আলামতসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট : ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬