ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টাঙানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার উদ্যোগে উৎসবমুখর পরিবেশে চাঁপাই উৎসব–২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়ন ভাবনাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁপাই উৎসব–২০২৬। চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা কর্তৃক আয়োজিত দিনব্যাপী এ আয়োজনটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ঢাকা (আইইবি) প্রাঙ্গণে শনিবার (৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে।

সকালের শুরুতেই অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হয় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটির নাস্তা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী স্বাদের এই আয়োজন উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আনন্দের সৃষ্টি করে এবং উৎসবের শুরুতেই ভিন্নমাত্রা যোগ করে।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. কে. এম. সালাউদ্দিন নগরী, চেয়ারম্যান (সচিব), ভূমি সংস্কার বোর্ড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মো. নূরুল ইসলাম, সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, চেয়ারম্যান, মাধবী উন্নয়ন ফাউন্ডেশন আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন এবং মো. মাহবুব আলম, সিনিয়র সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠক।

দুপুরে অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হয় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গ্রামীণ স্বাদের মধ্যাহ্নভোজ। খাবারের প্রতিটি আয়োজনে জেলার সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

বিকেল পর্বে অতিথিদের আপ্যায়ন করা হয় তেল পিঠা, যা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে। এ সময় উৎসব প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

পরবর্তীতে অনুষ্ঠিত হয় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। একই সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতকার্য চাঁপাইনবাবগঞ্জের কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বক্তারা বলেন, আগামী দিনের নেতৃত্ব তৈরিতে শিক্ষার্থীদের এ ধরনের স্বীকৃতি ও উৎসাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা পর্বে অতিথিবৃন্দ চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য, ইতিহাস ও সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। তারা জেলার শিক্ষা, কৃষি, অবকাঠামো, পর্যটন ও কর্মসংস্থান খাতে উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি প্রবাসী চাঁপাইনবাবগঞ্জবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার ২০২৫ সালের হিসাব বিবরণী আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। সমিতির স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরা হয়।

সন্ধ্যা পর্বে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত, নৃত্য ও বিভিন্ন পরিবেশনার পাশাপাশি পরিবেশিত হয় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নানা-নাতির গম্ভীরা। গম্ভীরার তালে তালে পুরো উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণচাঞ্চল্যপূর্ণ।

সবশেষে অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে চাঁপাই উৎসব–২০২৬-এর সমাপ্তি ঘোষণা করা হয়।

সার্বিকভাবে ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা ও উন্নয়ন ভাবনার সমন্বয়ে আয়োজিত এ উৎসব ঢাকায় বসবাসরত চাঁপাইনবাবগঞ্জবাসীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

জনপ্রিয়

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার উদ্যোগে উৎসবমুখর পরিবেশে চাঁপাই উৎসব–২০২৬ অনুষ্ঠিত

আপডেট : ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬