ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

রাসূল (সাঃ) মহব্বত ছাড়া ঈমানের পূর্ণতা আসে না – ছারছীনার পীর ছাহেব

আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) শনিবার (২৯ নভেম্বর) বাদ জোহর ছারছীনা শরীফের লাখো লাখো মুসুল্লীদেরকে নিয়ে বাংলাদেমের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করেছেন এবং তাঁর আশু সুস্থতা কামনা করেছেন।

বাদ মাগরীব তিনি তালীমান্তে বলেছেন, পথহারা, দিশেহারা মুসলমানদেরকে হেদায়াত ও সফলতার পথের দিশা দিতে মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী ও রাসূলদেরকে প্রেরণ করেছেন। আমরা আখেরী নবী ও রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর উম্মত। তিনি আমাদেরকে সত্য-মিথ্যা, নাজাতের পথ দেখিয়েছেন। আল্লাহর নৈকট্য অর্জনের পন্থা শিখিয়েছেন। একজন মুমিনের জীবনে রাসূলুল্লাহ (সা.) এর প্রতি মহব্বতের গুরুত্ব অপরিসীম। রাসূল (সাঃ) মহব্বত ছাড়া ঈমানের পূর্ণতা আসে না। আর নিছক ভালোবাসাই যথেষ্ট নয়, বরং পার্থিব সমস্ত কিছুর উপর এই ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে এবং তাঁর আনুগত্যের মাধ্যমে ভালোবাসার প্রকাশ ঘটতে হবে। নবীজীর প্রতি ভালবাসা যেমনিভাবে ঈমান ও আমলে উৎকর্ষ লাভের উপায়, তেমনি তা আখিরাতে মহাসাফল্য অর্জনের সম্বল। আর প্রত্যেক মুমিনের কাঙ্খিত সে সাফল্য হলো আখিরাতে রাসূলুল্লাহ (সা.) এর সঙ্গলাভ।

ছারছীনা দরবার শরীফের ১৩৫ তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের ১ম দিন বাদ মাগরীব মাহফিলে সমবেত লাখো লাখো ভক্ত মুরীদানদের উদ্দেশ্যে হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

আজ মাহফিলের ২য় দিন। সোমবার বাদ জোহর তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

রাসূল (সাঃ) মহব্বত ছাড়া ঈমানের পূর্ণতা আসে না – ছারছীনার পীর ছাহেব

আপডেট : ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫