ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টাঙানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান

মোরেলগঞ্জে পরমহংসদেবের ১৩০তম শুভ আবির্ভাব উৎসবে ভক্তদের ঢল

বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্মীয় ভক্তি, আনন্দ আর ঐতিহ্যের এক অপূর্ব সম্মিলন ঘটল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে। শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক মহাপুরুষ শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩০তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য মাঙ্গলিক শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা।

এদিন বেলা ১১টায় শ্রী গুরু সংঘের উদ্যোগে মোরেলগঞ্জের ঐতিহ্যবাহী সেরেস্তাদারবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে ঠাকুরের প্রতিচ্ছবিসহ মাঙ্গলিক শোভাযাত্রা বের হয়। ঢাক, কাঁসা ও শঙ্খধ্বনির মিষ্টি সুরে ভক্তরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরম ভক্তিভরে ঠাকুরের মহিমা স্মরণ করেন। শোভাযাত্রায় শত শত নারী, পুরুষ, পূজারি ও ভক্তবৃন্দের অংশগ্রহণে সৃষ্টি হয় এক অপরূপ ধর্মীয় পরিবেশ।

উৎসবমুখর এ আয়োজনে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, থানা অফিসার ইনচার্জ (ওসি) মতলুবর রহমান এবং স্থানীয় বিশিষ্ট নেতৃবৃন্দ।

মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রী গুরু সংঘের সভাপতি অসীম কর্মকার। সভায় বক্তারা বলেন, “শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব ছিলেন মানবকল্যাণ ও ধর্মচেতনার প্রতীক। তাঁর আদর্শ আজও সমাজে শান্তি, সাম্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী গুরু সংঘ মন্দিরের সাধারণ সম্পাদক দীপক কর্মকার। পাঁচ দিনব্যাপী এই ধর্মীয় উৎসবের উদ্বোধন হয় সংঘের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর অনুষ্ঠিত হয় মঙ্গল আরতি, সমবেত প্রার্থনা, এবং ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ।

ভক্তদের মুখে তখন একটাই অনুভব — “ঠাকুর আমাদের জীবনে আলো, শান্তি আর সত্যের প্রতীক।” এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং মোরেলগঞ্জের মানুষের দীর্ঘদিনের এক ঐতিহ্য ও আত্মিক ঐক্যের প্রতিচ্ছবি।

জনপ্রিয়

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

মোরেলগঞ্জে পরমহংসদেবের ১৩০তম শুভ আবির্ভাব উৎসবে ভক্তদের ঢল

আপডেট : ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫