ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টাঙানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান

দুই চাকমা তরুণের ইসলাম গ্রহণ — হৃদয়ের আলো খুঁজে পেলেন নুর ইসলাম ও আবু বক্কর

আল্লাহর হেদায়েতের অদৃশ্য টানে মুসলিম উম্মাহর কাতারে যুক্ত হলেন দুই চাকমা তরুণ। রাজধানীর তেজগাঁও পিডব্লিউডি জামে মসজিদে এক মর্মস্পর্শী পরিবেশে ইমাম মাওলানা মো. ইউসুফ সাহেবের হাতে শাহাদাতের কালিমা পাঠ করে তারা মুসলিম ধর্মে দীক্ষিত হন। তাদের নতুন নাম রাখা হয়েছে— রনেল চাকমা থেকে মো. নুর ইসলাম এবং সনজিত বিকাশ চাকমা থেকে মো. আবু বক্কর।

মসজিদের শান্ত পরিবেশে যখন দুই তরুণের কণ্ঠে ধ্বনিত হয় “আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ”,উপস্থিত মুসল্লিদের চোখে নেমে আসে আনন্দাশ্রু। পুরো মসজিদ জুড়ে উচ্চারিত হয় তাকবিরের ধ্বনি, “আল্লাহু আকবার”।

ইসলাম গ্রহণের পর আবেগাপ্লুত কণ্ঠে নুর ইসলাম জানান, “দীর্ঘদিন ধরে মনের ভেতর একটা শূন্যতা অনুভব করতাম। ইসলাম সম্পর্কে জানতে জানতে বুঝলাম, এই পথই আমার খোঁজা পথ। কুরআনের বাণী যেন সরাসরি আমার হৃদয়ে কথা বলে। আজ আল্লাহর অশেষ রহমতে আমি সত্যের আলো খুঁজে পেয়েছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।”

আবু বক্কর বলেন, “ইসলামের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এর শান্তির বাণী, মানবিকতার শিক্ষা এবং সত্যের আহ্বান আমাকে এই পথে টেনে এনেছে। আমি আজ নতুন জীবন শুরু করলাম, আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আমাদের এই পথে অটল রাখেন।”

ইমাম মাওলানা মো. ইউসুফ এই ঘটনাকে আল্লাহর বিশেষ অনুগ্রহ বলে উল্লেখ করে বলেন, “মানুষের হৃদয় আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা সত্য পথে পরিচালিত করেন। এই দুই তরুণ যে সাহস ও দৃঢ়তার সঙ্গে ইসলাম গ্রহণ করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আল্লাহ তাদের ইমানকে মজবুত করুন এবং দ্বীনের পথে অবিচল রাখুন।”

স্থানীয় মুসল্লিরা দুই নবদীক্ষিত ভাইকে আন্তরিকভাবে স্বাগত জানান। মসজিদের পরিচালনা কমিটি তাদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করে এবং ইসলামী জীবনব্যবস্থা সম্পর্কে প্রয়োজনীয় শিক্ষা প্রদানের জন্য সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, বাংলাদেশে প্রতিবছর বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন। ইসলামের সার্বজনীন শান্তি ও ভ্রাতৃত্বের বাণী মানুষকে এই পথে আকৃষ্ট করছে।

মসজিদ থেকে বেরিয়ে আসার সময় নুর ইসলাম ও আবু বক্করের মুখে ছিল তৃপ্তির হাসি, চোখে স্বপ্ন নতুন জীবনের, নতুন পথচলার। দুই নতুন ভাইকে ঘিরে মসজিদে সৃষ্টি হয় এক অনন্য ভ্রাতৃত্বের পরিবেশ, যেখানে ভাষা, বর্ণ বা গোত্রের কোনো ভেদাভেদ নেই, আছে শুধু ঈমানের অটুট বন্ধন।

জনপ্রিয়

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

দুই চাকমা তরুণের ইসলাম গ্রহণ — হৃদয়ের আলো খুঁজে পেলেন নুর ইসলাম ও আবু বক্কর

আপডেট : ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫