ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী আইসিসিবির সুবিশাল পরিসরের ট্যুরিজম ফেয়ারে মিলবে পর্যটনের হাতছানি মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

জলঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান এবং আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে এমপিওভুক্ত শিক্ষকরা।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব সাইদার রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী রোকন, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সবুর, পাঠানপাড়া এমইউ আলিম মাদরাসার সহকারী অধ্যাপক জিকরুল হক, গাবরোল তহসিলদার পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক এমপিওভুক্ত শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, “আমাদের মতো কোনো শিক্ষকের কাছ থেকে পড়ালেখা করে আজ অনেকেই পুলিশ অফিসার হয়েছে। অথচ সেই পুলিশ অফিসাররাই শিক্ষকের গায়ে হাত তুলেছেন। এটা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়।” বক্তারা আরও বলেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। আগামীতে যদি আবারও শিক্ষকের ওপর হামলা হয়, তাহলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

জনপ্রিয়

ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত

জলঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫