মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মিছিল শেষে ফেরার পথে শ্রীনগরে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
এদের মধ্যে ২১ জনকে সদর থানায় গ্রেপ্তার দেখায় পুলিশ, পরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
আটককৃতদের বেশির ভাগের বয়স ২২-২৭ বছরের মধ্যে এবং তারা মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তারা দুই শতাধিক লোক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মিছিল করে। মিছিলটি আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নেতৃত্বে হয়েছে বলে জানা যায়।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, আওয়ামী লীগের মিছিলের খবর পেয়ে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ছনবাড়ি চৌরাস্তা এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সন্দেহভাজন মাইক্রোবাস থেকে ১০ জনকে আটক করা হয়। পরে আজ মঙ্গলবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের শেষে জেলহাজতে প্রেরণ করা হয়।

সুমন আহমেদ, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ 


















