ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী আইসিসিবির সুবিশাল পরিসরের ট্যুরিজম ফেয়ারে মিলবে পর্যটনের হাতছানি মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময়

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা অডিটরিয়ামে উপজেলা ও জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন, মাদক নয়-জীবন চাই, মাদক ছেড়ে-স্বপ্ন দেখো এবং মাদকমুক্ত সমাজ গড়ি একসঙ্গে-এসব প্রতিপাদ্য সামনে রেখে সভার আয়োজন করা হয়। ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার।

সভায় বক্তব্য দেন মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের পিরোজপুর জেলা আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইব্রাহীম মোল্লা, সংগঠনের জেলা সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম শেখ, যুগ্ম আহ্বায়ক ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সুশীল সমাজের প্রতিনিধি সিকদার জাকির হোসেন বাচ্চু, প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী, শিক্ষক মো. শফিকুল ইসলাম আজাদ, সাংবাদিক শঙ্করজিৎ সমদ্দার, মো. তরিকুল ইসলাম শামীম ও আল-আমীন আহম্মেদ, রেড ক্রিসেন্টের সদস্য সজিব হাওলাদার শাওন এবং বিডি ক্লিনের সদস্য মো. মেহেদী হাসানসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ ছাড়া মাদক সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা, পরিবারে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয়

ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত

ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময়

আপডেট : ৫ ঘন্টা আগে