ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী আইসিসিবির সুবিশাল পরিসরের ট্যুরিজম ফেয়ারে মিলবে পর্যটনের হাতছানি মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পিরোজপুরে এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও বদলি নীতিমালা প্রণয়নের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশে মিলিত হয়।

জেলা সাধারণ সম্পাদক আনছার উদ্দিন আলিমের সভাপতিত্বে ও ভান্ডারিয়া উপজেলা সভাপতি মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নুরুল হক, প্রদীপ কুমার হালদার, জুলফিকার আলীসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।

বক্তারা এমপিওভুক্ত শিক্ষকদের ৫০% বাড়িভাড়া, ১০০% উৎসব ভাতা, ন্যূনতম ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং বদলির ক্ষেত্রে সর্বজনীন নীতিমালা প্রণয়নের দাবি জানান। তারা বলেন, “শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে”-এই স্লোগানকে সামনে রেখে আন্দোলন চলবে।

জনপ্রিয়

ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত

পিরোজপুরে এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ

আপডেট : ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫