ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকনাফে গাঁজাসহ তিন নারী আটক

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর এক ঝটিকা অভিযানে ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তিন নারী মাদক কারবারি আটক হয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—শাহপরীরদ্বীপ থেকে সেন্টমার্টিনগামী একটি নৌযানে যাত্রীবেশে কিছু মাদক কারবারি বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারের চেষ্টা করছে। তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি-এর নির্দেশে কয়েকটি চৌকস টহলদল মোতায়েন করা হয়।

পরিকল্পনা অনুযায়ী বেলা সাড়ে ১১টার দিকে জেটিঘাট এলাকায় নজরদারি বাড়ানো হয়। ওই সময় সেন্টমার্টিনগামী তিন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবির নারী সদস্যরা তাদের দেহ তল্লাশি করেন। তল্লাশিতে দেখা যায়, তাদের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা রয়েছে গাঁজা। পরে মোট ৩.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার তিন নারী হলেন—
রুবায়দা (১৮), পিতা আজু মিয়া, সেন্টমার্টিন ফাতেমা খাতুন (২০), পিতা মৃত দোস মাহমুদ, সেন্টমার্টিন
সারমিন (১৮), পিতা মো. জাফর, মাঠপাড়া, টেকনাফ।

এ ঘটনায় পলাতক রয়েছেন—আলী হোসেন, সেন্টমার্টিনের বাসিন্দা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক চোরাচালানে জড়িত কোনো ব্যক্তিকেই ছাড় দেওয়া হবে না।”

জনপ্রিয়

সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা

টেকনাফে গাঁজাসহ তিন নারী আটক

আপডেট : ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫