ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পুলিশের দায়ের করা মামলায় বিএনপির ১২ নেতা-কর্মী বেকসুর খালাশ

  • আমির হোসেনঃ
  • আপডেট : ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ১২০ ভিউ

বেগম খালেদা জিয়ার রায়কে বাধাগ্রস্ত করার অভিযোগে নলছিটি থানা পুলিশের দায়েরকৃত বিশেষ ট্রাইবুনাল ১৯/৯ মামলায় অব্যহতি পেলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী , সাংগঠনিক সম্পাদক মাসুম শরিফ সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন এর ১২ নেতাকর্মী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঝালকাঠী বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ( বিশেষ ট্রাইবুন্যাল -২) এ আসামীদের পক্ষে চার্জ গঠন থেকে অব্যহতির জন্য শুনানীতে অংশ নেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন এবং আসামী পক্ষে নিয়োজিত কৌশলী ঝালকাঠী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন।

আদালতে শুনানি শেষে সকল আসামীদের মামলার দায় থেকে অব্যহতির আদেশ প্রদান করেন। মামলার আইনজীবী মিজানুর রহমান মুবিন জানান ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারী জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় প্রচারের দিন ধার্য্য ছিল। ওই রায়কে কেন্দ্র করে তৎকালীন আওয়ামী সরকার বিএনপি নেতাকর্মীদের হয়রানী করতে সারা বাংলাদেশে ৬ ফেব্রুয়ারী একযোগে রায় বাধাঁগ্রস্থ করার মিথ্যা ও গায়েবী অভিযোগে মামলা দায়ের করে বিপুল সংখ্যক নেতাকর্মীদের গ্রেফতার করে। পরবর্তীতে ২০১৮ সালের রাতের ভোট নির্বিগ্নে করার জন্য সারা বাংলাদেশর বিপুল সংখ্যক নেতাকর্মী গ্রেফতার করে এসকল মিথ্যা মামলায় জেল হাজতে পাঠানো হয়। মামলায় চার্জ গঠনের মত কোন উপাদান না থাকায় বিজ্ঞ আদালত মামলার অভিযোগ গঠন থেকে অব্যগতি প্রদান করেন।

জনপ্রিয়

নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ

পুলিশের দায়ের করা মামলায় বিএনপির ১২ নেতা-কর্মী বেকসুর খালাশ

আপডেট : ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫