ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বানারীপাড়ায় কৃষকদল নেতা হত্যা মামলার আসামি তুহিন গ্রেফতার

বরিশালের বানারীপাড়া উপজেলায় কৃষকদল নেতা হত্যা মামলার অন্যতম আসামি তুহিন হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

র‌্যাবের মিডিয়া সেল থেকে জানা যায়, ঘটনার পরবর্তী অভিযুক্ত আসামিরা পালিয়ে যায়। বরিশাল র‌্যাব-৮ এর সদর কোম্পানী এবং র‌্যাব-৮’র ভোলা ক্যাম্পের সদস্যদের যৌথ আভিযানে ভোলার দৌলতখান থানার উত্তর জয়নগর এলাকায় আত্মগোপনে থাকা তুহিন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী তুহিন বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের করফাকর গ্রামের মৃত সামসুল হক হাওলাদারের ছেলে ও সৈয়দকাঠী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক লতিফ হাওলাদার (৫৬) হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি। তাকে বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) শতদল মজুমদার জানিয়েছেন, এ হত্যা মামলার এজাহারভূক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে সাবেক আওয়ামী লীগ কর্মী ও বর্তমানে জামায়াতের কর্মী দাবিদার দেলোয়ার হোসেন ঘরামীর সাথে রাজনৈতিক নানান বিষয় নিয়ে বাগবিতন্ডা হয় কৃষকদল নেতা আবদুল লতিফ হাওলাদারের।

একপর্যায়ে দেলোয়ার হোসেন ঘরামী ও তার মেয়ে জামাতা তুহিনসহ অন্যান্য আসামিদের বেধরক মারধরে গুরুত্বর আহত হন আবদুল লতিফ। স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

জনপ্রিয়

নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ

বানারীপাড়ায় কৃষকদল নেতা হত্যা মামলার আসামি তুহিন গ্রেফতার

আপডেট : ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫