ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পিরোজপুর জেলা রেজিস্ট্রার অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

পিরোজপুর জেলা রেজিস্ট্রার অফিস ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়ম ও অভিযোগ যাচাইয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন।

দুদক সূত্রে জানা যায়, এ সময় প্রায় ৫০ জন নকলনবীশকে অফিসের ভেতরে সেবা প্রদান করতে দেখা যায়, যদিও আইন অনুযায়ী তাদের ক্যাম্পাসের বাইরে সেবা দেওয়ার বিধান রয়েছে।

অভিযানকালে দুই নকলনবীশ-মর্জিনা খানম (৪৩), স্বামী মানিক সিকদার, ঠিকানা বাঁশবাড়িয়া, সদর উপজেলা এবং শিল্পী রানী (৪৮), স্বামী শ্যামল বড়াল, ঠিকানা শ্যামলপাড়া, নাজিরপুর উপজেলা এর কাছ থেকে মোট ৬৭ হাজার টাকা পাওয়া যায়। এর মধ্যে মর্জিনার কাছ থেকে ৫০ হাজার এবং শিল্পী রানীর কাছ থেকে ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

জানা যায়, শিল্পী রানী দাবি করেন তিনি পূজা উপলক্ষে কেনাকাটার জন্য ব্যাংক থেকে টাকা তুলেছিলেন এবং পরবর্তীতে ব্যাংক স্টেটমেন্ট প্রদর্শন করলে তার টাকা ফেরত দেওয়া হয়। অন্যদিকে, মর্জিনা খানম দাবি করেন তিনি আত্মীয়কে বিকাশে টাকা পাঠানোর উদ্দেশ্যে বাসা থেকে ৫০ হাজার টাকা এনেছিলেন। এ বিষয়ে প্রমাণ উপস্থাপনের জন্য দুদক কর্তৃপক্ষ তাকে নির্দেশ দেন এবং টাকাটি জেলা রেজিস্ট্রারের নিকট সংরক্ষণ করা হয়।

দুদক কর্মকর্তারা জানান, অফিসে নকলনবীশদের অবস্থান, আর্থিক লেনদেন ও অন্যান্য বিষয় যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ

পিরোজপুর জেলা রেজিস্ট্রার অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

আপডেট : ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫