ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শেখ হাসিনার জন্মদিনে খিচুড়ি রান্নার সময় ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের সময় গোপালগঞ্জের কাশিয়ানী থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জামও উদ্ধার করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাশিয়ানীর বাট্টাইধোবা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- স্থানীয় এলাকার মো. হাসান মোল্যা, সাগর মৃধা, মো. ইব্রাহিম ও সাফায়েতুল ইসলাম। তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বাট্টাইধোবা গ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনে রান্নার আয়োজন এবং এ সময় তারা নাশকতারও পরিকল্পনা করছিল বলে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। পরে কাশিয়ানী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ৫ জন ছাত্রলীগ কর্মীকে আটক করে। পাঁচজনের মধ্যে ইসা ইসলাম শারীরিক অসুস্থ থাকায় তাকে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়। এছাড়া তাদের আটকের সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়

নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ

শেখ হাসিনার জন্মদিনে খিচুড়ি রান্নার সময় ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আপডেট : ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫