ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

টেকনাফে সিএনজিযোগে ইয়াবা পাচারকালে এক রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে যাত্রিবাহী সিএনজিযোগে ইয়াবা পাচারের সময় একজন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর সদস্যরা দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালানোর সময় এ অভিযান পরিচালনা করে।

বিজিবির কুকুর ‘মেঘলা’ (K-9 ইউনিট) তল্লাশিকালে সন্দেহভাজন যাত্রীর শরীরে বারবার ঘ্রাণ নিলে বিজিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার পরিহিত লুঙ্গির ভাঁজে লুকানো অবস্থায় ইয়াবা ট্যাবলেটগুলো পাওয়া যায়।

আটককৃত ব্যক্তির নাম মজিউল্লাহ (২৮)। তিনি কক্সবাজারের উখিয়ার ২৫নং আলীখালী এফডিএমএন ক্যাম্পের ব্লক-ডি/৬ এর বাসিন্দা। পিতার নাম সোনা আলী ও মাতার নাম নুর নাহার।

বিজিবি জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

অভিযান প্রসঙ্গে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “মাদক পাচারকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দেশকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সজাগ ও অঙ্গীকারবদ্ধ।”

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

টেকনাফে সিএনজিযোগে ইয়াবা পাচারকালে এক রোহিঙ্গা আটক

আপডেট : ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫