ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

নাফ নদীতে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক অভিযানে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। তবে পাচারকারীরা পালিয়ে গেছে মিয়ানমারে।

বিজিবি জানায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নাফ নদীর জালিয়ার দ্বীপ ও শোয়ার দ্বীপের মাঝামাঝি এলাকায় টহল জোরদার করে। এ সময় মিয়ানমার থেকে তিনজনকে সাঁতরে আসতে দেখে বিজিবির নৌটহল দল অভিযান চালায়। পাচারকারীরা ইয়াবার প্যাকেট নদীতে ফেলে দ্রুত মিয়ানমার সীমান্তে ফিরে যায়। পরে পানিতে ভাসমান অবস্থায় ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে কাউকে আটক করা না গেলেও বিজিবি পালাতক তিনজনের পরিচয় শনাক্ত করেছে। তারা হলেন—আব্দুর রহিম বাদশা (৪২), মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৬) ও জসিম উদ্দিন (২৫)।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

নাফ নদীতে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট : ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫