ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

সাংবাদিক কে এম সবুজের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

সাংবাদিক কে এম সবুজ

নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক কালের কণ্ঠের ঝালকাঠি প্রতিনিধি সাংবাদিক কে এম সবুজের ওপর হামলার ঘটনায় অবশেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে নলছিটি থানায় তিনি এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯ জুন “নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন ওষুধ কোম্পানির প্রতিনিধি মোহাম্মদ মহসিন” শিরোনামে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর থেকেই মহসিন সাংবাদিক কে এম সবুজের ওপর ক্ষিপ্ত ছিল। এরই ধারাবাহিকতায় মহসিন ও তাঁর সহযোগী রাশেদ খান মিঠুর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে গত সোমবার দুপুরে একদল সন্ত্রাসী সাংবাদিক সবুজের ওপর হামলা চালায়।

এর আগে নলছিটি চায়না মাঠের উত্তর পাশে সরকারি জমিতে মহসিন ও মিঠু অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন কাজ বন্ধের নির্দেশ দেন। এ ঘটনায় ইউএনও নলছিটি প্রেসক্লাবের সভাপতি এনায়েত করিম ও সাধারণ সম্পাদক কে এম সবুজকে তাঁর কার্যালয়ে ডাকেন। বৈঠক শেষে নিচে নামার পরপরই মহসিন ও মিঠুর নেতৃত্বে পাঁচ-ছয়জন ব্যক্তি সবুজের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় সাংবাদিক কে এম সবুজকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে সাংবাদিক কে এম সবুজ বলেন, আমার প্রকাশিত সংবাদের পর থেকেই মহসিন আমাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। শেষ পর্যন্ত প্রকাশ্যে হামলা চালিয়েছে। জীবন নিয়ে আমি শঙ্কিত।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

সাংবাদিক কে এম সবুজের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

আপডেট : ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫