ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারি আটক

কক্সবাজারের টেকনাফে বিজিবি’র চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক পাচারকারিকে আটক ও একটি সিএনজি জব্দ করা হয়।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে দমদমিয়া চেকপোস্টে দায়িত্বে থাকা টেকনাফ ২ বিজিবি সদস্যরা এ অভিযান চালান।

এ সময় কুতুপালং থেকে টেকনাফগামী রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। বিজিবি’র প্রশিক্ষিত কুকুর ‘মেঘলা’ সিএনজির এক যাত্রীর বহনকৃত বস্তায় সংকেত দিলে তল্লাশিতে রাজমিস্ত্রীর সরঞ্জামের নিচে লুকানো ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।

আটকরা হলো— মোহাম্মদ রফিক (২৯), জামতলি এফডিএমএন ক্যাম্প, উখিয়া এবং আবুল কাশেম (২৬), আলীকদম, বান্দরবান। এ সময় সিএনজি চালক পালানোর চেষ্টা করলে তাকেও আটক করে বিজিবি।

জব্দ ইয়াবা, সিএনজি ও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারি আটক

আপডেট : ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫