ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

ভাণ্ডারিয়ায় নারিকেল চুরির বিরোধে একজন নিহত

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় নারিকেল চুরিকে কেন্দ্র করে রেজাউল করিম ঝন্টু (৪৫) নামের একজন ব্যক্তি খুন হয়েছেন। নিহত ঝন্টু উপজেলার ভিটাবাড়ি ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা এবং আইউব আলী খলিফার ছেলে।

স্থানীয় সূত্র ও ভাণ্ডারিয়া থানা পুলিশের তথ্য অনুযায়ী, ২৮ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে উত্তর শিয়ালকাঠী গ্রামের মৃত আব্দুল হালিম প্রফেসরের বাড়ি থেকে বেশ কয়েকটি নারিকেল পাড়েন একই এলাকার মজিবুর খানের ছেলে রুবেল খান।

এ ঘটনায় নিহত ঝন্টুর আত্মীয় ও হালিম প্রফেসরের ছেলে মাসুদ ভাণ্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি তিনি বিষয়টি ঝন্টুকে জানান। ঝন্টু ওই রাতেই রুবেলকে নারিকেল ফিরিয়ে দিতে বলেন। তবে রুবেল তার কথায় কর্ণপাত না করে উল্টো হুমকি প্রদান করেন।

আজ শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঝন্টু মাসুদদের বাড়ির সামনে গেলে রুবেল সেখানে উপস্থিত হয়ে পূর্বপরিকল্পিতভাবে তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে ঝন্টুর শরীরে একাধিক আঘাত করে।

এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুল বাশার তাকে মৃত ঘোষণা করেন।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গির হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

ভাণ্ডারিয়ায় নারিকেল চুরির বিরোধে একজন নিহত

আপডেট : ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫