ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

ডিবির সাবেক এসআই মাহবুবকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সংগৃহীত ছবি

রাজশাহী মহানগরীর ভদ্রা হজের মোড় এলাকা থেকে পুলিশের সাবেক এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (২৩ আগস্ট) রাতে ওই এলাকায় অবস্থিত হাসানের ভাড়া বাসা থেকে তাকে ধরে গণপিটুনি দেওয়া হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে চন্দ্রিমা থানা পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

স্থানীয়দের অভিযোগ, আরএমপির গোয়েন্দা পুলিশের এসআই মাহবুব হাসান মহানগর গোয়েন্দা পুলিশে থাকাকালে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করেছেন। ডিবিতে থাকাকালে বহু অপরাধ ও অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। সন্দেহভাজন লোকজনকে তুলে নিয়ে গিয়ে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গত সরকারের পতন হলে এসআই মাহবুব হাসানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। অভিযোগগুলোর সত্যতা থাকায় আরএমপি কর্তৃপক্ষ গত বছর সেপ্টেম্বরে তাকে চাকরিচ্যূত করেন।

এরপর থেকে সে পদ্মা আবাসিক এলাকার হজের মোড়ের একটি ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন। শনিবার গভীর রাতে একদল লোক তার বাসা ঘেরাও করে তাকে বের করে মোড়ের ওপর নিয়ে যায়। সেখানেই তাকে গণপিটুনি দেওয়া হয়। পরে তাকে আরএমপির চন্দ্রিমা থানায় সোপর্দ করা হয়।

আরএমপির চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, শনিবার গভীর রাতে কিছু লোক সাবেক এসআই মাহবুব হাসানকে ধরে থানায় নিয়ে আসেন। কিছুটা আহত হওয়ায় আমরা তাৎক্ষণিকভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেই।

এ বিষয়ে মহানগরীর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, অভিযুক্ত ডিবি পুলিশের সাবেক এসআই হাসানকে নগরীর বোয়ালিয়া থানায় একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যেহেতু তিনি আহত হয়েছেন তাই পুলিশ হেফাজতে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

ডিবির সাবেক এসআই মাহবুবকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট : ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫