ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

গোবিন্দগঞ্জে গলা কেটে জামায়াত নেতা নজরুল হত্যার রহস্য উন্মোচন: মূল আসামি গ্রেফতার, উদ্ধার ছুরি ও মোবাইল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত নেতা ও বিকাশ ব্যবসায়ী নজরুল ইসলামকে (৩২) গলা কেটে হত্যা মামলার মূল আসামি রিফাত মন্ডল সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি ও নিহতের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (১৮ আগস্ট) ভোর রাতে অভিযান চালিয়ে গাইবান্ধা শহরের একটি কোচিং সেন্টারের আবাসিক কক্ষ থেকে রিফাতকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বছির উদ্দিনের পুকুর থেকে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি এবং অপর একটি পুকুর থেকে নজরুল ইসলামের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার রিফাত মন্ডল সৌরভ (১৬) গোবিন্দগঞ্জের শীতল গ্রামের সামিউল ইসলামের ছেলে। সে হরিপুর গ্রামে নানাবাড়িতে বসবাস করত।

সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত হত্যার দায় স্বীকার করেছে। ওসি জানান, নজরুল ইসলামের দোকানের নিয়মিত কাস্টমার ছিল রিফাত। তার ১১০০ টাকা দোকানে বাকি ছিল। দেড় মাস আগে রিফাতসহ কয়েকজন নজরুলের দোকান চুরি করলে স্থানীয়রা তাকে আটক করে ৬০ হাজার টাকা জরিমানা করে। সেই বিরোধের জের ধরেই গত ১৬ আগস্ট রাতে নজরুল বাড়ি ফেরার পথে রিফাত প্রথমে ক্লোরোফর্ম মিশানো রুমাল দিয়ে অজ্ঞান করে, পরে ফাঁকা মাঠে নিয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।

ওসি আরও জানান, আসামি রিফাতকে শিশু আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তির জন্য আবেদন করা হবে।

এর আগে রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে একটি ধানক্ষেতের পাশ থেকে নজরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নজরুল ইসলাম কানিপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে এবং জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন নাকাই ইউনিয়ন ওয়ার্ড সভাপতি ছিলেন।

এ ঘটনায় নিহতের ভাই লাল মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

গোবিন্দগঞ্জে গলা কেটে জামায়াত নেতা নজরুল হত্যার রহস্য উন্মোচন: মূল আসামি গ্রেফতার, উদ্ধার ছুরি ও মোবাইল

আপডেট : ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫