ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

সিএমপি কমিশনারের গোপন বার্তা ফাঁস, তথ্য ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের একটি অভ্যন্তরীণ নির্দেশনা ফাঁসের ঘটনায় পুলিশ কনস্টেবল অমি দাশকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (১৭ আগস্ট) দিবাগত রাতে খুলশী থানা পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।

গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতের অভিযানের সময় ওয়্যারলেস বার্তায় কমিশনার নির্দেশ দেন, ‘অপরাধীরা অস্ত্র বের করলেই গুলি চালাতে হবে।’ তিনি আরও বলেন, ‘শুধু রবার বুলেট নয়, প্রতিটি টহল ও মোবাইল টিমকে আগ্নেয়াস্ত্র ও লাইভ এমুনিশন সঙ্গে রাখতে হবে।’

ধারণা করা হচ্ছে, এই বক্তব্যই মোবাইলে রেকর্ড করে পুলিশ সদস্যদের কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এর আগেও সিএমপি কমিশনার হাসিব আজিজের একাধিক ওয়্যারলেস বার্তা ফেসবুকে ভাইরাল হতে দেখা গেছে।

ফাঁস হওয়া ৩ মিনিট ৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কোনো ভবনের ভেতর থেকে ওয়াকিটকির বার্তা রেকর্ড করা হয়েছে। সিএমপি সূত্র জানিয়েছে, ভিডিওতে দৃশ্যমান টাইলস মোড়ানো ফ্লোরসহ বিভিন্ন ক্লু বিশ্লেষণ করে ফাঁসকারীদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি গোয়েন্দা সোর্সও কাজে লাগানো হচ্ছে।

কর্মকর্তাদের ধারণা, কমিশনারের ওপর ক্ষোভ থেকেই অভ্যন্তরীণ কোনো সদস্য এই কাজ করতে পারে। তাদের মতে, পুলিশের জন্য দেওয়া গোপন নির্দেশনা বাইরে চলে যাওয়া নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে এবং বাহিনীর ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলেছে।

তবে মাঠপর্যায়ের অনেক সদস্য বলছেন, ভিডিও প্রকাশের পর কমিশনারের কঠোর নির্দেশনায় তারা উজ্জীবিত হয়েছেন।

প্রসঙ্গত, সোমবার গভীর রাতে নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিলে হামলার সময় বন্দর থানার এসআই আবু সাঈদ রানা গুরুতর আহত হন। ওই ঘটনার পরই কমিশনার এই নির্দেশ দেন।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

সিএমপি কমিশনারের গোপন বার্তা ফাঁস, তথ্য ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫