ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

ইন্দুরকানীতে সিআইডির অভিযানে দুই ডাকাত গ্রেফতার

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লক্ষীদিয়া বাড়ৈখালি গ্রামে সিআইডি ও থানা পুলিশের যৌথ অভিযানে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজনের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে।

রোববার (১৭ আগস্ট) রাতে অভিযানটি পরিচালিত হয় স্থানীয় জাহিদুল ইসলাম হাওলাদারের বাড়িতে।

গ্রেফতারকৃতদের একজন হলেন- ইব্রাহিম হোসেন (২৬), পিতা: শরীফুল ইসলাম, গ্রাম: কয়রা, থানা: উল্লাপাড়া, জেলা: সিরাজগঞ্জ। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় দায়েরকৃত একটি ডাকাতির মামলা রয়েছে (মামলা নম্বর: ৩; তারিখ: ০৩/০৮/২০২৫; ধারা: ৩৯৫/৩৯৭/৩৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। এসব অপরাধের পেছনে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ উঠেছে। গ্রেফতারকৃতদের আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত বাড়ির মালিক জাহিদুল ইসলাম হাওলাদারের গতিবিধিও স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরেই সন্দেহজনক বলে দাবি করা হয়েছে।

ইন্দুরকানী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি বাড়ির মালিক জাহিদুল ইসলামের সংশ্লিষ্টতা নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

ইন্দুরকানীতে সিআইডির অভিযানে দুই ডাকাত গ্রেফতার

আপডেট : ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫