ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

সুন্দরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে দেয়াল, হামলায় আহত ৯

গাইবান্ধার সুন্দরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণ। এতে বাধা দিতে গেলে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। নারী ও শিশুসহ আহত হয়েছেন ৯ জন। আহতদের অনেকেই স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন এবং বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় অভিযোগ দিয়েছন ভুক্তভোগী মো. আবদুল আজিজ (৭০)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামে ঘটেছে। আব্দুল আজিজ ওই গ্রামের মৃত ছোবারত ব্যাপারীর ছেলে।

আহতরা হলেন, আব্দুল আজিজ, তার স্ত্রী মেহেনা বেগম (৬৫), ছেলে মোকছেদ আলী(৩৮), মেয়ে রোকছানা আক্তার (২৭), রুজিনা আক্তার রিয়া (২১), রাজেকা আক্তার (২৯), নাতি রেজওয়ান মিয়া (১৯), রাকিব মিয়া (১০) ও রাফি মিয়া (৭)।

অভিযোগে জানা যায়, জামাল গ্রামের আব্দুল আজিজের স্ত্রী মেহেনা বেগম ২০০৩ সালের ২ অক্টোবর জামাল মৌজার এসএ রেকর্ডীয় মালিকের কাছ থেকে ১৫ শতক জমি ক্রয় করেন। তখন থেকেই জমিটি দখলে ছিলো তাদের। হঠাৎ ওই জমির মালিকানা দাবি করেন রংপুর জেলার পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামার মৃত বসন্ত বর্মণের ছেলে স্বপন বর্মন (৪৩)। এ নিয়ে উভয়ের মধে দীর্ঘদিন ধরে বিরোধ ও একাধিক মামলা-মোকদ্দমাও চলছে। বর্তমানে গাইবান্ধা জজ কোর্টে মামলা নং ৯২/২৫, ১৪৬/২৫, ৪৮২/২৫ এবং ৪৬১/২৪ বিচারাধীন রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ঘটনার দিন সকালে স্বপন বর্মন জমিটি নিজের দাবি করে সেখানে দেয়াল নির্মাণ শুরু করেন। এতে বাধা দিলে আবদুল আজিজ গং এর লোকজন গুরুতর আহন হন।

এর আগে, গত ১২ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে স্বপন বর্মনসহ একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অনধিকার প্রবেশ করে টিনের বাউন্ডারি ও একটি ছাপড়া ঘর ভেঙে ফেলে, ভেতরের আসবাবপত্র ভাংচুর করে এবং টিনসহ মূল্যবান সামগ্রী লুটপাট চালায়। এতে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

সুন্দরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে দেয়াল, হামলায় আহত ৯

আপডেট : ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫