ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

গাজীপুরে সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

সংগৃহীত ছবি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বাদী হয়ে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন শুনানি গ্রহণ করেন এবং এ সময় বাদীর জবানবন্দি গ্রহণ করা হয়।
বাদীপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনা নিয়ে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ান।

এতে বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়।
এ ঘটনায় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ আদালতে মানহানির অভিযোগে মামলার আবেদন করলে আদালত তা আমলে নিয়ে গাজীপুরের সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

মামলায় ক্ষতিপূরণ হিসেবে কোনো নির্দিষ্ট অঙ্কের অর্থ দাবি করা হয়নি। মামলার বাদী তানভীর সিরাজ বলেন, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।

এ ঘটনার পর সারজিস আলম তার ফেসবুকে লেখেন যে বিএনপি নেতার চাঁদাবাজির কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। অথচ সত্য ঘটনা হলো-ভিডিও ধারণ করার কারণেই খুন হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। কিন্তু সারজিস আলম ফেসবুকে বিএনপিকে জড়িয়ে নানা অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন, যা দলের ভাবমূর্তির জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়েছে। এ কারণেই মামলাটি দায়ের করা হয়েছে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

গাজীপুরে সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

আপডেট : ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫