ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

মাধবদী পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

মোশাররফ হোসেন প্রধান মানিক | সংগৃহীত ছবি

নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ডিএমপির পক্ষ থেকে মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের বিরুদ্ধে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দুটি হত্যা ও আওয়ামী লীগের আমলে একটি হত্যাচেষ্টাসহ ৩টি মামলা রয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, গ্রেপ্তারের পর মোশাররফ হোসেন মানিককে মিন্টু রোডের ডিবির প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে বলে আমাদের অবগত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদী জেলা পুলিশের হাতে সোপর্দ করা হবে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

মাধবদী পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

আপডেট : ০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫