ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী আইসিসিবির সুবিশাল পরিসরের ট্যুরিজম ফেয়ারে মিলবে পর্যটনের হাতছানি মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

যুক্তরাষ্ট্রে টেকঅফের ঠিক আগে বিমানের চাকায় আগুন

ভিডিও থেকে সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় শনিবার (২৬ জুলাই) দুপুরে একটি বিমানে আগুন লেগে ব্যাপক আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয়। মিয়ামি যাওয়ার জন্য প্রস্তুত আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট এএ৩০২৩-এর ল্যান্ডিং গিয়ারে হঠাৎ করে আগুন ধরে যায়। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, বিমানটি টেকঅফের জন্য প্রস্তুত ছিল, ঠিক তখনই বাঁ দিকের ল্যান্ডিং গিয়ারে আগুনের শিখা দেখা যায়। টেকঅফ সঙ্গে সঙ্গে বাতিল করা হয়।

আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ফ্লাইটটির যাত্রী, পাইলট ও ক্রু সদস্যরা। জরুরি স্লাইড ব্যবহার করে ১৭৩ জন যাত্রী এবং ৬ জন ক্রুকে নিরাপদে বিমান থেকে বের করে আনা হয়। এসময় একজন সামান্য আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটের (স্থানীয় সময়) দিকে আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮-এর এএ-৩০২৩ ফ্লাইটের মিয়ামি যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি রানওয়েতে আসার পরেই ল্যান্ডিং গিয়ারে আগুন জ্বলতে দেখা যায়। পরে বিমানের ভিতরে ধোঁয়া ঢুকতে শুরু করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট এবং বিমানবন্দরের জরুরি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) জানিয়েছে, ফ্লাইটটির টায়ারে যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা তৈরি হয়েছিল। এই ঘটনার জেরে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুক্ষণের জন্য বাকি ফ্লাইটগুলো দাঁড় করিয়ে দেওয়া হয়। তবে পরবর্তীতে বিমান পরিষেবা স্বাভাবিক হয়।

জনপ্রিয়

ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত

যুক্তরাষ্ট্রে টেকঅফের ঠিক আগে বিমানের চাকায় আগুন

আপডেট : ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫