ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী আইসিসিবির সুবিশাল পরিসরের ট্যুরিজম ফেয়ারে মিলবে পর্যটনের হাতছানি মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নলছিটিতে মা-ছেলের ইসলাম ধর্ম গ্রহণ

ঝালকাঠির নলছিটি উপজেলার ষাটপাকিয়া গ্রামে মা ও তাঁর ছেলে আনুষ্ঠানিকভাবে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ধর্মান্তরিত ওই যুবকের আগের নাম ছিল প্রীতিশ মল্লিক। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে আবদুর রহমান মল্লিক। তাঁর পিতার নাম প্রয়াত বিষ্ণুপদ মল্লিক। তাঁর মায়ের আগের নাম ছিল কল্পনা মল্লিক, বর্তমান নাম ফাতেমা মল্লিক।

আবদুর রহমান মল্লিক বলেন, “আমি সুস্থ, বিবেক-বুদ্ধিসম্পন্ন এবং নিজ সিদ্ধান্ত গ্রহণে সক্ষম। আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রকার বলপ্রয়োগ বা চাপ প্রয়োগ করা হয়নি। ছোটবেলা থেকেই মুসলিম বন্ধুদের সঙ্গে বড় হয়েছি। তাদের চলাফেরা, আচার-আচরণ, ধর্মীয় অনুশাসন এবং বই-পুস্তক ও আলেমদের বক্তৃতা শুনে বুঝতে পারি, ইসলাম শান্তি ও সত্যের ধর্ম। এই ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি কালেমা পাঠ করে স্থানীয় মুসলমানদের উপস্থিতিতে মাওলানা সাব্বির হোসেনের মাধ্যমে ইসলাম গ্রহণ করি।”

ধর্মান্তর প্রক্রিয়ার পুরো ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন নলছিটি হাসপাতাল সড়কের বাসিন্দা অ্যাডভোকেট মো. আল আমিন। তিনি নবদীক্ষিত মা ও ছেলের হাতে ইসলামিক বইসহ প্রয়োজনীয় উপহার তুলে দেন।

স্থানীয়রা নব মুসলিমদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাঁদের নতুন জীবনের পথচলায় সফলতা কামনা করেছেন।

জনপ্রিয়

ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত

নলছিটিতে মা-ছেলের ইসলাম ধর্ম গ্রহণ

আপডেট : ১২:১১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫