ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টাঙানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান

টাঙ্গাইলে উদ্যোক্তাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের যমুনা তীরবর্তী পাথরঘাট এলাকায়
নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের জেলা উদ্যোক্তাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) কালিহাতী ও ভুয়াপুর উপজেলা উদ্যোক্তা টিম এই আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, আলোচনা, নৌকা ভ্রমণ ও পুরস্কার বিতরণ।

উদ্যোক্তা কুদরতি খোদা রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জোনের সহকারী পুলিশ সুপার (নৌ পুলিশ) মো: হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলন।

অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের কোর ভলেন্টিয়ার এবং মডারেটর ইশতিয়াক আহমেদ সজীব।

ইশতিয়াক আহমেদ সজীব জানান, নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন উদ্যোক্তা দক্ষতা এবং ভলেন্টিয়ারিং প্ল্যাটফর্ম। নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইকবাল বাহার জাহিদ সারা বাংলাদেশে তরুণ তরুণীদের জন্য বিনামূল্যে এই শিক্ষা কার্যক্রম ২০১৮ সাল থেকে সারা বাংলাদেশে ১৬৪ জন কে দিয়ে শুরু করেছিলেন পর্যায়ক্রমে এখন সারা বাংলাদেশে মোট শিক্ষার্থীর সংখ্যা এখন ২১ লাখেরও বেশি। এই শিক্ষ্যা কার্যক্রম সম্পুর্ন বিনামূল্যে পরিচালনা করে থাকেন।

এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রতিনিধি জাহিদ মৃধা, ঘাটাইল উপজেলার সফল নারী উদ্যোক্তা খাদিজা খাতুন, ভুয়াপুর উপজেলা প্রতিনিধি অনিক হাসান শাহিন ও শরিফ আকন্দ সবুজ, কালিহাতী উপজেলা প্রতিনিধি বেলাল হোসেন ও আসলাম কবির, টাংগাইল সদর উপজেলা প্রতিনিধি তানিয়া চাকলাদার ও জুবায়ের হোসেন, ঘাটাইল উপজেলা প্রতিনিধি লাকি খান, মধুপুর উপজেলা প্রতিনিধি খন্দকার খালিদ জনি প্রমুখ।

এই আয়োজনের মধ্যে দিয়ে জেলা ও উপজেলা উদ্যোক্তাদের দারুন নেটওয়ার্ক এবং নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরী হয়। বিভিন্ন উপজেলার উদ্যোক্তারা এই কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে সকল উদ্যোক্তা নেচে গেয়ে উল্লাস করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জনপ্রিয়

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

টাঙ্গাইলে উদ্যোক্তাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট : ০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫