ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টাঙানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান

হিরো আলমকে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বন্ধুসহ তৃতীয় স্ত্রী রিয়া মনি

সংগৃহীত ছবি

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যাচেষ্টা মামলায় তার তৃতীয় স্ত্রী রিয়া মনি ও কামরুল ইসলাম রিয়াজের (রিয়া মনির বন্ধু) জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে পুলিশ।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. মোস্তানছির বিল্লাহ তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। এছাড়া বাদী পক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আগামী ধার্য তারিখ ২৭ জুলাই পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। হত্যাচেষ্টার অভিযোগে গত শনিবার হিরো আলম বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, রিয়া মনি সম্পর্কে হিরো আলমের ৩য় স্ত্রী। গত ২১ জুন বিকেল ৪টার দিকে হাতিরঝিল থানাধীন এলাকায় ভাড়া বাসায় হিরো আলম গিয়ে দেখেন রিয়া মনি এবং রিয়াজ রুমের ভেতর দরজা বন্ধ অবস্থায় রয়েছেন। তখন হিরো আলম তার স্ত্রী রিয়া মনি ও রিয়াজকে একসঙ্গে বেড রুমে অবস্থানের কারণ জিজ্ঞাসা করেন। তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি। এসময় রিয়া মনি তার ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে রিয়া মনি এবং পলাতক আসামি আবদুল্লাহ হত্যার উদ্দেশ্যে কাঠের লাঠি দিয়ে হিরো আলমের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি মারধর করেন। রিয়ার নির্দেশে তাকে হত্যার উদ্দেশ্যে গলা চাপ দিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তখন হিরো আলমের গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন কৌশলে চুরি করে নেয়।

জনপ্রিয়

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

হিরো আলমকে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বন্ধুসহ তৃতীয় স্ত্রী রিয়া মনি

আপডেট : ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫