ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার অপসারন ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ঝালকাঠির নলছিটি উপজেলার ৯নং দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন ওরফে বাবুল মৃধার অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

রোববার (২২ জুন) সকাল ১০টায় দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এসময় নেতাকর্মীরা সড়কে বসে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কর্মসূচির ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কয়েক ঘণ্টা ধরে যান চলাচল ব্যাহত হয়।

এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু মল্লিক অভিযোগ করে বলেন, সোহরাব হোসেন একজন ফ্যাসিস্ট ও বিনা ভোটে চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে দপদপিয়া ইউনিয়নের সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। দুর্নীতি, হয়রানি ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন-পীড়ন চালিয়ে তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ রিমন আকন বলেন জনগণের ভোট ছাড়াই চেয়ারম্যান হয়ে তিনি যে অনিয়ম চালিয়ে যাচ্ছেন, তা আর মেনে নেওয়া হবে না। আমরা দ্রুত তার অপসারণ ও গ্রেফতার চাই।

কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মী এবং সাধারণ জনগণের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, আমি প্রথম যখন চেয়ারম্যান হয়েছি তখন আমার কোনো পদ পদবী ছিলোনা। পরবর্তীতে আমু ভাই আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বানিয়েছেন। আমার বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

আপডেট : ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫