ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী আইসিসিবির সুবিশাল পরিসরের ট্যুরিজম ফেয়ারে মিলবে পর্যটনের হাতছানি মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ইরানে ইসরায়েলি হামলায় নিহত ৭০, আহত ৩ শতাধিক

সংগৃহীত ছবি

ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক। ইরানের রেভল্যুশনারি গার্ড পরিচালিত নিউজ এজেন্সি ফার্সের বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি পরিসংখ্যান উল্লেখ করে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলের হামলায় ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৩২০ জনের বেশি আহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) স্থানীয় ভোররাতে অপারেশন রাইজিং লায়ন নামে আক্রমণ শুরু করে ইসরাইল। ইরানে এখন পর্যন্ত এটিকে ইসরাইলের সবচেয়ে বড় আক্রমণ হিসেবে দেখা হচ্ছে।

প্রথম পর্যায়েই ইসরাইলের প্রায় ২০০ যুদ্ধবিমান অভিযানে যোগ দেয় এবং ইরানের ১০০টিরও বেশি স্থানে হামলা চালায়। এদের মধ্যে ছিলো পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরাইল। এতে ইরানের সেনাপ্রধান এবং বিপ্লবী গার্ড প্রধানসহ বেশ কয়েকজন সিনিয়র সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতদিন লক্ষ্য অর্জন না হবে ততদিন অপারেশন রাইজিং লায়ন চলবে। এটির লক্ষ্য ছিলো ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামকে ভেঙে দেওয়া। এই হামলার কঠোর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে ইরান।

জনপ্রিয়

ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত

ইরানে ইসরায়েলি হামলায় নিহত ৭০, আহত ৩ শতাধিক

আপডেট : ০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫