ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টাঙানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান

মানসিক ভারসাম্য হারিয়ে মাজারের পাশে শুয়ে ছিলেন অভিনেতা সমু চৌধুরী

অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ্ মিসকিন মাজারের পাশ থেকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবি দেখে উপজেলার পাগলা থানা পুলিশ গিয়ে মাজারের পাশ থেকে তাকে উদ্ধার করে।

সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা সমু চৌধুরীর ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সমু চৌধুরীর এই ছবি ভাইরাল হয়ে পড়ে। অনেকেই মনে করেছিলেন এটি শুটিংয়ের ছবি। কিন্তু তা নয়, তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে মাজারের পাশে শুয়েছিলেন।

পুলিশ জানায়, স্থানীয় মামুন নামে এক যু্বক প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। তারপরই বিষয়টি মানুষের নজরে আসে।

ছবিতে অভিনেতা সমু চৌধুরীকে মাজারের পাশে একটি গাব গাছের নিচে পাটিতে গামছা পরা অবস্থায় শুয়ে থাকতে দেখা গেছে। তার পাশে একটি পানির বোতল এবং মাথার কাছে একটি কাপড়ের পুতুল রয়েছে।

ছবি পোস্ট করে একজন জানান, মানসিক ভারসাম্য হারিয়ে ময়মনসিংহের গফরগাঁও শাহ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব গাছের নিচে শুয়ে আছেন অভিনেত্রী সমু চৌধুরী। মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনার আত্মীয়স্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা চলচ্চিত্রের এই ব্যক্তিটিকে সাহায্য করুন। যেন উনি, উনার প্রিয়জনদের কাছে সুস্থ ভাবে ফিরে যেতে পারেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে বিধ্বস্ত অবস্থায় পেয়েছে। তাকে থানায় নিয়ে আসার জন্য অনেক অনুরোধ করা হয়েছে। কিন্তু তিনি আসবেন না।”

তিনি আরও বলেন,“ঢাকায় তার সহকর্মী ও পরিবারের লোকজন বিষয়টি জেনেছেন। তারা সেখানে আসছেন। মাজার থেকেই তারা অভিনেতাকে ঢাকায় নিয়ে যাবেন বলে জানিয়েছেন।” ওসি জানান, সমু চৌধুরী কীভাবে এখানে এসেছেন, কখন এসেছেন- এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

জনপ্রিয়

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

মানসিক ভারসাম্য হারিয়ে মাজারের পাশে শুয়ে ছিলেন অভিনেতা সমু চৌধুরী

আপডেট : ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫