বরিশালের বানারীপাড়ার চাখারে নূরে ইসলাম নামের ৮২ বছর বয়সী বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে চাখার ইউনিয়নের মধ্য চাখার গ্রামের বাসিন্দা কুদ্দুস সরদারের শ্বশুর তার বাড়ির বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে কাঠের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেছেন।
নূরে ইসলামের মেয়ে বিথী বেগম জানান, বাবা নূরে ইসলাম গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের বাসিন্দা। মায়ের মৃত্যুর পরে বাবা নূরে ইসলাম তাদের কাছে থাকতেন।তবে বহুদিন যাবৎ মানসিক বিকারগ্রস্ত ছিলেন। বেশ কয়েকবার তিনি হাত পা কেঁটেছেন বা আত্মহত্যার চেষ্টা করছেন। কিন্তু এবার বুঝে উঠার আগেই দেখি ঘরের আড়ার সাথে ঝুলে আছেন এবং তাৎক্ষণিক বাবাকে নিয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বানারীপাড়া থানার উপ-পরিদর্শক ফরিদুল ইসলাম বলেন, আমরা উক্ত ঘটনার তথ্য পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে প্রাথমিক সকল আলামত দেখে নূরে ইসলামের আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করি। এবং সকল তথ্য প্রমাণের ভিত্তিতে বানারীপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া প্রতিনিধিঃ 


















