ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

মোরেলগঞ্জে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (২৬ এপ্রিল) সকালে মোরেলগঞ্জের পঞ্চকরন নতুন বাজার এলাকায় পঞ্চকরন ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পঞ্চকরন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহীন হাওলাদার অতীতে এলাকায় বাড়িঘরে হামলা ও মিথ্যা মামলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। এখন তিনি আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে সংবাদ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চকরন ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান কাজী, ২নং ওয়ার্ডের সভাপতি মোঃ কঞ্চন শরিফ ও সাধারণ সম্পাদক মোঃ এইচ এম আনিছুল ইসলাম মিন্টু, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মশিউর হাওলাদার, দুলাল ভান্ডারী, ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ ইদ্রিস আলী শরীফ ও সাধারণ সম্পাদক মোঃ নজীর খান, ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, ৪নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ চানমিয়া হাওলাদার এবং সাবেক ২নং ওয়ার্ডের গ্রাম সরকার মিজানুর রহমান লিটন, সিনিয়র সহ-সভাপতি মোঃ বেল্লাল হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ সামছের আলী ও সাংগঠনিক সম্পাদক মোঃ ফুয়াদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে বক্তারা স্থানীয় ইউপি সদস্য শাহীন হাওলাদারকে আওয়ামী লীগের সহযোগী এবং চাঁদাবাজ আখ্যা দিয়ে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে নতুন বাজার এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য শাহীন হাওলাদার বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো সত্যতা নেই। বর্তমান পরিস্থিতিতে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আমি এর সুষ্ঠু সমাধান চাই।”

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

মোরেলগঞ্জে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট : ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫