ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টাঙানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান

মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতার পিতার ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৫নং রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট জিলবুনিয়া গ্রামে শ্রদ্ধা, ভালবাসা ও প্রার্থনার আবহে পালিত হয়েছে মরহুম সিকদার মো. সামসুল আলম (নিলু শিকদার)-এর ৯ম মৃত্যুবার্ষিকী।
শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুমা, মরহুমের স্মরণে আয়োজিত হয় মিলাদ ও দোয়া মাহফিল।

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, প্রবাসী পল্লী গ্রুপের জনসংযোগ ও মিডিয়া প্রধান এবং “সংবাদ৩৬০”-এর সম্পাদক ও প্রকাশক লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো’র পিতা মরহুম সামসুল আলম।

পবিত্র কোরআন খতম, জুমার নামাজ শেষে স্থানীয় মসজিদে মিলাদ মাহফিল এবং নিজ বাসভবনে বিশেষ দোয়া ও তবারক বিতরণের মধ্য দিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে মরহুমের সহধর্মিণী মিসেস মনোয়ারা আলম, মেজ ছেলে লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, ছোট ছেলে মোঃ শরিফুল আলম নিপু, মরহুমের ছোট ভাই মোঃ গাউছুল আলম, মোঃ খুরশিদ আলম কলি, তোতা সিকদার, রফিকুল সিকদার, সোহাগ সিকদার, ভাইয়ের ছেলে মোঃ আশ্রাফুল আলম স্বজল, তারেক, মাসুম, সাইদুল, আবুল বাসার, মিজানুর রহমান মিল্টনসহ পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা সভাপতি হাসান মামুন, মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি এম এ জলিল, সাধারণ সম্পাদক মো. নাজমুল সাংবাদিক, মরহুমের আত্মীয়পরিজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

এছাড়া মরহুমের বড় মেয়ে নাজনীন তৌহিদ (খুশি) বড় ছেলে মোঃ সাইফুল আলম, ছোট মেয়ে নাসরিন আক্তার (মনি) দোয়ায় ভার্চুয়ালি যুক্ত হন।

আলোচনা পর্বে বক্তারা মরহুমের ব্যক্তিত্ব, সামাজিক অবদান ও মানবিক গুণাবলি স্মরণ করেন। শেষে এক বিশেষ মোনাজাতে তার রুহের শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।

জনপ্রিয়

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতার পিতার ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

আপডেট : ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫