বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ-এ নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মোঃ জামাল হোসেন (বিসিএস শিক্ষা ক্যাডার-১৪)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) কলেজ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অথচ হৃদয়ছোঁয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
প্রফেসর মোঃ জামাল হোসেন একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ও দক্ষ প্রশাসক হিসেবে ইতোমধ্যেই শিক্ষা অঙ্গনে সুপরিচিত। তাঁর অভিজ্ঞ নেতৃত্বে কলেজের একাডেমিক পরিবেশ, শৃঙ্খলা এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকমহলে ব্যাপক আশাবাদ বিরাজ করছে।
উল্লেখ্য, মরহুম তালুকদার আব্দুল খালেকের প্রতিষ্ঠিত এই কলেজ দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং উচ্চশিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ 



















