ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টাঙানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার অতিক্রম করেছে

সংগৃহীত ছবি

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। এদিকে, অনিয়মিত মৌসুমি বৃষ্টির পূর্বাভাস থাকায় উদ্ধারকাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা নিয়েও শঙ্কায় রয়েছেন সংশ্লিষ্টরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মিয়ানমারে অবস্থিত জাপানি দূতাবাসের ফেসবুক পেইজে জানানো হয়, বুধবার (২ এপ্রিল) পর্যন্ত অন্তত তিন হাজার তিন জন মানুষের মৃত্যু নিশ্চিত করা গেছে। এছাড়া, আরও চার হাজার ৫১৫ জন মানুষ আহত এবং ৩৫১ জন নিখোঁজ রয়েছেন।

গত শুক্রবার (২৮ মার্চ) ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে এটি ছিল গত এক শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূকম্পন। প্রায় তিন কোটি মানুষের বসবাসকারী এই অঞ্চলে ভূমিকম্পের আঘাতে একাধিক ভবনে ধস যায়। লোকালয় মাটির সঙ্গে মিশে গেছে। লাখো মানুষ খাবার, পানি ও আশ্রয়হীন অবস্থায় দিন পার করছে।

জাপান দূতাবাস জানিয়েছে, উদ্ধারকাজে ৫৩টি উড়োজাহাজ এবং ১৫ দেশের এক হাজার ৯০০ কর্মী নিয়োজিত রয়েছেন। ওই কর্মীদের মধ্যে চীন, রাশিয়া ও ভারতের নাগরিকও রয়েছেন।

তবে বৃষ্টি শুরু হলে উদ্ধারকাজ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রবিবার থেকে শুরু করে আগামী ১১ এপ্রিল পর্যন্ত অনিয়মিত মৌসুমী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রয়টার্সকে এক উদ্ধারকর্মী বলেছেন, এখনও অনেকে জীবন্ত আটকা পড়ে আছেন। বৃষ্টি শুরু হলে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্দালায়, সাগাইং এবং নাইপিদোর উদ্ধারকাজ যথেষ্ট কঠিন হয়ে পড়বে। মান্দালায়ের মতো জায়গায় আটকা পড়া অনেকে বৃষ্টির পানিতে ডুবে মারা যেতে পারেন।

জনপ্রিয়

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার অতিক্রম করেছে

আপডেট : ০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫