ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ার টেকারদের মানববন্ধন

পাঁচ দফা দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ।

আউটসোর্সিং বাতিল, জনবলকে রাজস্বভুক্ত, কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভুক্ত, শিক্ষকের সম্মানী বৃদ্ধি এবং ঈদের পূর্বেই প্রকল্প অনুমোদনের দাবি সম্বলিত উদ্যোগে সোমবার (২৪ মার্চ) পিরোজপুর সদর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সাথে জড়িত ৭৫০ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকেরা অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- ফিল্ড অফিসার রেজা মো. মোহাসীন, ইমাম সমিতি জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিরাজ মোল্লা, মাওলানা আব্দুল মতিন, মাওলানা রফিকুল ইসলাম, জাকির হোসেন, আব্দুল জলিল, বেলাল হোসাইন, ওমর ফারুক ও হাসান মাহমুদুল।

এসময় বক্তারা বলেন, ৩১ বছর ধরে চলমান এ প্রকল্পটি নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। এটি বন্ধ হলে এর সাথে যুক্ত হাজার হাজার নারী পুরুষ বেকার হয়ে যাবে। পাশাপাশি সাধারণ মানুষ ইসলাম ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হবে। তাই আন্দোলনকারীদের ৫ দফা দাবি মেনে নেয়ার জন্য বর্তমান সরকার প্রতি আহবান জানান। অন্যথায় পরবর্তীতে তারা কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন বলে হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে এ প্রকল্পের সাথে জড়িতরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

পিরোজপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ার টেকারদের মানববন্ধন

আপডেট : ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫