ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী আইসিসিবির সুবিশাল পরিসরের ট্যুরিজম ফেয়ারে মিলবে পর্যটনের হাতছানি মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

চাকরিচ্যুত সেনাসদস্যদের ২ ঘণ্টা অবরোধের পর খুলল জাহাঙ্গীর গেট এলাকার সড়ক

চাকরিতে পুনর্বহালসহ তিন-দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনী সদস্যরা।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ‘সহযোদ্ধা’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করেন তারা।

এ সময় ‘সামরিক বাহিনী সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ লেখা ব্যানার প্রদর্শন করে নানা স্লোগান দেওয়া হয়। রাজধানীর মহাখালী, ফার্মগেটসহ আশপাশের এলাকায় সড়কে গাড়ির থমকে যায়। এই পথে চলাচল করা মানুষকে নানা ভোগান্তিতে পড়তে হয়।

চাকরিকচ্যুত ও বাধ্যতাসূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের দাবীগুলো হলো– চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল করতে হবে। যদি কোনো সশস্ত্র বাহিনী সদস্যের চাকরি পুনর্বহাল সম্ভব না হয়, তাহলে তাকে সরকারি সব সুযোগ-সুবিধাসহ পেনশনের আওতাভুক্ত করতে হবে ও যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে শত শত সশস্ত্র বাহিনী সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে।

দুপুর সোয়া ১টার দিকে জাহাঙ্গীর গেট এলাকা থেকে সরে যান আন্দোলনকারীরা। এ সময় সহযোদ্ধা এর প্রধান সমন্বয়ক নাইমুল ইসলাম জানান, ৩ বাহিনীর প্রধানের পক্ষ থেকে ৫ কর্মদিবসের মধ্যে কমিটি করার ঘোষণা দেওয়া হয়েছে।

জনপ্রিয়

ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত

চাকরিচ্যুত সেনাসদস্যদের ২ ঘণ্টা অবরোধের পর খুলল জাহাঙ্গীর গেট এলাকার সড়ক

আপডেট : ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪