ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী আইসিসিবির সুবিশাল পরিসরের ট্যুরিজম ফেয়ারে মিলবে পর্যটনের হাতছানি মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মানহানি মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন সেই তাপসী তাবাসসুম ঊর্মি

ফাইল ছবি

মানহানির মামলায় জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম (ঊর্মি)। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এই আদেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে চরম অবমাননাকর কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম আজ সকাল ১০টার পর আদালতে আত্মসমর্পণ করেন। বাদীপক্ষ থেকে তারা জামিনের বিরোধিতা করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে তাপসী তাবাসসুমের জামিন মঞ্জুর করেন।

গত ৮ অক্টোবর বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত মানহানির মামলা আমলে নিয়ে সেদিন তাঁকে ২৮ নভেম্বর হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।

মামলার আবেদনে বলা হয়, গত ৫ অক্টোবর আসামি ঊর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুক লেখেন। যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদ্‌গার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

গত ৬ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জনপ্রিয়

ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত

মানহানি মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন সেই তাপসী তাবাসসুম ঊর্মি

আপডেট : ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪