ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী আইসিসিবির সুবিশাল পরিসরের ট্যুরিজম ফেয়ারে মিলবে পর্যটনের হাতছানি মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স-২০২৪ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ

সংগৃহীত ছবি

আজ (২৮ নভেম্বর ২০২৪) মিরপুর সেনানিবাসের ডিএসসিএসসি মিলনায়তনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স সম্পন্নকারী অফিসারদের মধ্যে গ্র্যাজুয়েশন (পিএসসি) সনদপত্র বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, দেশি ও বিদেশি সামরিক কর্মকর্তাদের কৌশলগত দক্ষতা বৃদ্ধিতে ও আন্তর্জাতিক সহযোগিতা উন্নয়নে ডিএসসিএসসির ভূমিকা অনস্বীকার্য। তিনি গ্র্যাজুয়েশন সম্পন্নকারী অফিসারদের অভিনন্দন জানিয়ে তাদের এই কোর্সে অর্জিত জ্ঞানকে জাতির অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন।

এ বছর ডিএসসিএসসি কোর্স-২০২৪ এ বাংলাদেশ সেনাবাহিনীর ১৪১ জন অফিসার, বাংলাদেশ নৌবাহিনীর ৪০ জন অফিসার, বাংলাদেশ বিমান বাহিনীর ২৬ জন অফিসার, বাংলাদেশ পুলিশ বাহিনীর ৩ জন অফিসার (পুলিশ সুপার ফাহমিদা হক শেলী, পুলিশ সুপার শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম এবং পুলিশ সুপার মোঃ সুমন মিয়া) এবং চীন, জার্মানী, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, কেনিয়া, কুয়েত, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, সৌদি আরব, সিয়েরা লিওন, দক্ষিন আফ্রিকা, দক্ষিন সুদান, শ্রীলংকা, তানজানিয়া, তুরস্ক, উগান্ডা ও জাম্বিয়া থেকে আগত ৫৭ জন অফিসারসহ সবর্মোট ২৬৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এ বছর মোট ১৩ জন নারী অফিসার গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।

জনপ্রিয়

ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স-২০২৪ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ

আপডেট : ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪