ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

গোবিন্দগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। সভায় দিবস দুটি পালনে নানা কর্মসূচি গৃহীত হয়।

সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুর রহিম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর মামুনুর রশিদ, সমাজসেবা কর্মকতা শফিউল আলম জুয়েল, উপজেলা সমবায় কর্মকর্তা এনামুল হক, পৌর বিএনপির আহ্বায়ক ও প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনু, পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন, জামায়াতের উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল বারী, সেক্রেটারি অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, জাতীয় সাংবাদিক সংস্থার শাখা সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, জিটিভির জেলা প্রতিনিধি গোপাল মহন্ত প্রমুখ।

এছাড়া সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবস দুইটির কর্মসূচির মধ্যে রয়েছে- ‌১৪ ডিসেম্বর কাটাখালী গণকবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দুপুরে হাসপাতাল ও এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন, বাদ যোহর দেশের শান্তি ও অগ্রগতি এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে মন্দির ও গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন ইত্যাদি।

জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী

গোবিন্দগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট : ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪