ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টাঙানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান

মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান পিপিএম, এনডিসি এর নির্দেশে মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার (০৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়।

ঢাকা মহানগরের হাজারীবাগের বসিলা, কোতোয়ালীর বাবুবাজার, শ্যামপুরের পোস্তগোলা ব্রিজ, যাত্রাবাড়ীর সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো রাস্তায় (কমলাপুর), দারুস সালামের গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ব্রিজ, কামারপাড়া ও তুরাগের ধৌড় ব্রিজ নামক স্থানে ডিএমপির বিশেষ এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হবে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন দুটি পালায় এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। প্রথম পালা বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় পালা রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত পরিচালনা করা হবে।

এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলাকালে সম্মানিত নগরবাসী ও ঢাকায় প্রবেশকারী সকল যানবাহন চালক ও যাত্রীদের আন্তরিক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

জনপ্রিয়

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু

আপডেট : ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪