“নজরুল চর্চা ফাউন্ডেশন”এর অর্থ সচিব হিসেবে নিয়োগ পেলেন নাজনীন তৌহিদ বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক, আবৃত্তি শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব নাজনীন তৌহিদ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুরে আয়োজিত “জাগো নারী ফাউন্ডেশন” এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দফায় বরণ করে নেন “নজরুল চর্চা ফাউন্ডেশন” এর মহাসচিব বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ মাসুম বিল্লাহ।
প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর ২০২৪ “নজরুল চর্চা ফাউন্ডেশন” এর আত্মপ্রকাশ ও বাংলা সাহিত্যে নজরুলের অবদান শীর্ষক আলোচনা, আবৃত্তি এবং নজরুল স্মৃতি পদক ২০২৪ অনুষ্ঠিত হয়।
‘বল বীর, বল উন্নত মম শির’– স্লোগানকে ধারণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চর্চাকে ঋদ্ধ করতে, নজরুলকে নিয়ে গবেষণা, নজরুল চর্চায় সীমাবদ্ধতা ও তার প্রতিকারের উপায় অনুসন্ধান ইত্যাদি লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো নজরুল চর্চা ফাউন্ডেশন। রাজধানীর উত্তরাস্থ ক্যামব্রিয়ান কলেজ মিলনায়তনে এক মনোরম অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আত্মপ্রকাশ ঘটে।
সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, প্রতিষ্ঠাতা, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন “নজরুল চর্চা ফাউন্ডেশন” এর মহাসচিব মুহাম্মদ মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ড. হারুন উর রশীদ, চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, এস.এম জাহাঙ্গীর হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্পেশালাইজড হসপিটাল, উত্তরা, ঢাকা, মো. মজিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক, পারভীন নাসের ভাসানী, সভাপতি, মাওলানা ভাসানী স্মৃতি পরিষদ, ড. জাহিদ আহমেদ চৌধুরী, উপদেষ্টা, ভিন্নমাত্রা মিডিয়া ভিশন, মো. মোশাররফ হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আশরাফুল আলম, শিক্ষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা ও মোয়াজ্জেম হোসেন আনোয়ার, বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বিভিন্ন দিক তুলে ধরেন কবি জেসমীন নূর প্রিয়াংকা, কবি নাজনীন তৌহিদ, কবি হাফসা আলম ও অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম।

নজরুল স্মৃতি পদক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সবশেষে “নজরুল চর্চা ফাউন্ডেশন” ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা এবং বেশ কয়েকটি কর্মসূচি প্রদানের মধ্য দিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদ360 প্রতিবেদক 



















